প্রথম নারী মেয়র পেলো পঞ্চগড় পৌরসভা

পঞ্চগড় প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২০, ২২:২০আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ২৩:১৫

জাকিয়া খাতুন পঞ্চগড় পৌরসভার মেয়র নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য জাকিয়া খাতুন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। পঞ্চগড় পৌরসভায় তিনিই প্রথম নারী প্রার্থী হিসেবে মেয়রের চেয়ারে বসবেন। জাকিয়া খাতুন ভোট পেয়েছেন ১২ হাজার ৫৬টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বর্তমান মেয়র বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. তৌহিদুল ইসলাম। তিনি পেয়েছেন ৯ হাজার ৪৭৫ ভোট। এছাড়া জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রার্থী শাহারিয়ার আলম বিপ্লব হুক্কা প্রতীকে পেয়েছেন ৪৪৮ ভোট।
জেলা শহরের রাজনগর এলাকার বাসিন্দা জাকিয়া খাতুন ড. আবেদা হাফিজ স্কুল অ্যান্ড কলেজের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক। রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মো. আলমগীর বেসরকারিভাবে সোমবার (২৮ ডিসেম্বর) রাতে এ ফলাফল ঘোষণা করেন।
এবার পঞ্চগড় পৌরসভার মোট ভোটার ৩৫ হাজার ১১ জন। এরমধ্যে ১৭ হাজার ১৫১ জন পুরুষ ও ১৭ হাজার ৮৬০ জন নারী ভোটার। ভোট দিয়েছেন ২১ হাজার ১৬৭ জন, বাতিল হয়েছে ৮৮টি, বৈধ ২১ হাজার ৯৭৯টি। ভোট পড়েছে ৬৩.০২ শতাংশ।
উল্লেখ্য, পঞ্চগড় পৌরসভায় প্রথমবারের মতো জয় পেয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাকিয়া খাতুন। পঞ্চগড় পৌরসভায় তিনিই প্রথম নারী প্রার্থী হিসেবে মেয়রের চেয়ারে বসবেন। মেয়র পদে গতবার নির্বাচন করে বিএনপি প্রার্থী তৌহিদুল ইসলামের কাছে পরাজিত হন তিনি। এই জয় জনগণের জয়, এই জয় শেখ হাসিনার জয় অভিহিত করে জাকিয়া খাতুন বলেন, আমার দেওয়া প্রতিশ্রুতি পূরণে আমি ওয়াদাবদ্ধ।
এদিকে সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে মোস্তফা কামাল, ২ নম্বর ওয়ার্ডে মাজেদুর রহমান ইরান, ৩ নম্বর ওয়ার্ডে আরিফ হোসেন, ৪ নম্বর ওয়ার্ডে মো. লুৎফর রহমান, ৫ নম্বর ওয়ার্ডে হাসনাত মো. হামিদুর রহমান, ৬ নম্বর ওয়ার্ডে সফিকুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ডে সাইদুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ডে আশরাফুল আলম, ৯ নম্বর ওয়ার্ডে আব্দুল্লাহ আল মামুন বাবু নির্বাচিত হন। সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে বিউটি বেগম, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে এলিজা আকতার এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে রাহেনা বেগম নির্বাচিত হয়েছেন।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী