মাদ্রাসাছাত্রকে ধর্ষণ: শিক্ষককে ন্যাড়া করে পুলিশে দিলো জনতা

চাঁদপুর প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০২০, ১৫:২৬ আপডেট : ৩১ ডিসেম্বর ২০২০, ১৫:২৬

চাঁদপুর চাঁদপুরের কচুয়ায় একটি কওমী মাদ্রাসার হেফজখানার ১৩ বছরের ছাত্রকে ধর্ষণে অভিযোগে শিক্ষক ওমর ফারুককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়ের পর বুধবার (৩০ ডিসেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এদিকে মাদ্রাসা কর্তৃপক্ষ শিক্ষক ওমর ফারুককে বহিষ্কার করেছে।

স্থানীয়রা জানান, উপজেলার গোহট উত্তর ইউনিয়নের ওই মাদ্রাসায় ওই ছাত্রকে শিক্ষক ওমর ফারুক ধর্ষণ করে। পরে ছেলেটি এসে লোকজনের কাছে ঘটনাটি খুলে বলে। এরপর মঙ্গলবার মাগরিবের পর উত্তেজিত জনতা মাদ্রাসায় গিয়ে তাকে আটক করে মাথা ন্যাড়া করে দেয়। তাৎক্ষণিক কচুয়া থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে। তারা জনতার রোষাণল থেকে তাকে বাঁচাতে মাদ্রাসার একটি কক্ষে নিরাপদ স্থানে রাখে। পরে জনতা আরও ক্ষিপ্ত হয়ে পড়ে এবং মাদ্রাসার জানালার গ্লাস ও সাইনবোর্ড ভাঙচুর করে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান কবির হোসেনের নেতৃত্বে আওয়ামী অংঙ্গসংঠনের নেতারা জনতাকে শান্ত করলে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় লোকজন জানান, ওমর ফারুক আরও একাধিক বলাৎকারের ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে ভিকটিমের বাবা বাদী হয়ে কচুয়া থানায় মামলা দায়ের করেন।

কচুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন বলেন, ভিকটিম ছাত্র আমাদের জানিয়েছে তাকে ২৮ ডিসেম্বর বেলা ১১টার দিকে তাকে ধর্ষণ করা হয়। পরে আমরা বিষয়টি জানার পর ২৯ ডিসেম্বর সন্ধ্যার দিকে তাকে আটক করে থানায় নিয়ে আসি। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়। আজ তাকে কারাগারে পাঠানো হলো।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, সব জেলায় দুর্যোগ ঘোষণা
বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, সব জেলায় দুর্যোগ ঘোষণা
রাড্ডায় ভাঙচুরের ঘটনায় জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি গ্রেফতার
রাড্ডায় ভাঙচুরের ঘটনায় জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি গ্রেফতার
ক্যারিয়ারে প্রথমবার সেরা আয়ের রেকর্ড অজয়ের, ‘দৃশ্যম ৩’-এর বিশ্বজয়
ক্যারিয়ারে প্রথমবার সেরা আয়ের রেকর্ড অজয়ের, ‘দৃশ্যম ৩’-এর বিশ্বজয়
নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার