নিখোঁজের ৩ দিন পর কার্গো মাস্টারের লাশ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি
১০ জানুয়ারি ২০১৬, ২৩:২১আপডেট : ১০ জানুয়ারি ২০১৬, ২৩:২৪

নেত্রকোনা

নেত্রকোনা জেলার খালিয়াজুরি উপজেলার রসুলপুর গ্রামের ধনু নদী থেকে নিখোঁজের তিন দিন পর রবিবার সকালে মো. একিন আলি (৩২) নামের এক কার্গো মাস্টারের লাশ উদ্ধার করেছে পুলিশ। খালিয়াজুরি উপজেলার লেপসিয়া তদন্ত ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বজলুর রহমান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, খালিয়াজুরি উপজেলার লেপসিয়া বাজারঘাট থেকে মালামাল বোঝাই করে কার্গোটি বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে ফরিদপুরের দিকে যাত্রা করে। ধনু নদীর তলদেশ পলি মাটিতে ভরাট হয়ে যাওয়ায় কার্গোটি উপজেলার নাওটানা ঘাটের কাছে আটকে যায়। এ সময় পেছন থেকে আসা অপর একটি কার্গো আটকে যাওয়া কার্গোটিকে ধাক্কা দিলে একিন আলী ওপর থেকে ছিটকে পানিতে পড়েন।

ঘটনার তিন দিন পর সকালে রসুলপুর গ্রামের সামনে স্থানীয় লোকজন নদীতে মৃতদেহ ভেসে যেতে দেখে লেপসিয়া তদন্ত পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে।

লেপসিয়া তদন্ত ফাঁড়ির এসআই  বলেন, উদ্ধারকৃত একিন মিয়ার লাশ বিকেলে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের পর সন্ধ্যায় তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি