সোমেশ্বরী নদীতে হোটেল ব্যবসায়ী নিখোঁজ

নেত্রকোনা প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০১৬, ১৫:১২আপডেট : ২৩ জানুয়ারি ২০১৬, ১৫:১৬

নেত্রকোনা নেত্রকোনার দুর্গাপুরের সোমেশ্বরী নদীতে মো. রহুল আমীন (৪৫) নামে এক হোটেল ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে নদী পাড়াপারের সময় হাত থেকে মোবাইল ফোন পড়ে গেলে তা খোঁজতে নদীতে নেমে আর কূলে উঠতে পারেননি তিনি।
নিখোঁজ মো. রহুল আমীন উপজেলার দশাল গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, মো. রহুল আমীন  দূর্গাপুর উপজেলার শিবগঞ্জ ফেরি ঘাট থেকে তার খাবারের দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে নৌকায় করে সোমেশ্বরী নদী পার হচ্ছিলেন। এমন সময় তার সঙ্গে থাকা মুঠোফোনটি হাত থেকে নদীতে পড়ে গেলে তা খোঁজতে নদীতে ঝাঁপ দিলে তার আর দেখা মেলেনি। এখনও স্থানীয় লোকজন ও পুলিশ নদীতে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম খান জানান, নিখোঁজ ওই ব্যবসায়ীকে উদ্ধার করতে পুলিশ শনিবার সকাল থেকে কাজ করছে।
/আরএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি