ময়মনসিংহে কলেজ শিক্ষার্থী হত্যার ঘটনায় তিন সহপাঠী কারাগারে

ময়মনসিংহ প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৩৭আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৩৭

ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের  দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মুহতাসিম বিল্লাহ  শাকিল হত্যার ঘটনায় তিন সহপাঠীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে তাদের জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সোমবার রাতে কিশোরগঞ্জের হোসেনপুর ও ময়মনসিংহের পাগলা থানায় অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো সহপাঠী প্রধান আসামি আসাদুজ্জামান পিয়াস, জামির হোসেন পিয়াস ওরফে এল পিয়াস ও সিফাত ইয়াসিন তুবা। এরা তিনজনই শহরের রয়েল মিডিয়া কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

কোতোয়ালী মডেল থানার সহকারী পুলিশ সুপার আব্দুর রশিদ জানান, মেয়েদের উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড হয়। এই হত্যাকাণ্ডে সৈয়দ নজরুল কলেজ, রয়েল মিডিয়া কলেজ, নটরডেম কলেজ ও আনন্দ মোহন কলেজের ১৪ শিক্ষার্থী অংশ নেন। হত্যাকাণ্ডের একদিন পর নিহত শাকিলের বাবা এমদাদুল হক বাদী হয়ে মামলা করেন। এরপর থেকেই ঘাতকরা পলাতক ছিলেন।

সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানা পুলিশের একটি দল কিশোরগঞ্জের হোসেনপুর ও ময়মনসিংহের পাগলা থানায় অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মুহতাসিম বিল্লাহ শাকিল বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে বাসায় ফেরার পথে কলেজ রোড এলাকায় পথরোধ করে তারই কয়েকজন সহপাঠী। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে শাকিলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শাকিলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

/বিটি/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি