জামালপুরে সাত হাজার লিটার চোরাই পেট্রোল জব্দ, আটক ৩

জামালপুর প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৩৯আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৩৯

জামালপুর জামালপুর সদর উপজেলার গোদাশিমলা বাজার থেকে শুক্রবার সকালে ৭ হাজার লিটার চোরাই পেট্রোলসহ একটি ট্যাংকলরি জব্দ করেছে পুলিশ। এসময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
জামালপুর সদর থানার ওসি মো.আব্দুল আউয়াল জানান, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই’র) দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে এই অভিযান চালানো হয়। সিরাজগঞ্জের শাহাজাতপুর থেকে অবৈধ পেট্রোল এনে গোদাশিমলা বাজারের ছোঁয়া এন্টারপ্রাইজে বিক্রির সময় পুলিশ ট্যাংকলরিটি জব্দ করে।
এসময় পুলিশ দোকানের মালিক গোদাশিমলা গ্রামের সানোয়ার হোসেন (৩৫), ট্যাংকলরির চালক সিরাজগঞ্জের শাহাজাতপুর গ্রামের জিয়া সরকার (৩৮) ও দোকান কর্মচারী জামালপুর সদর উপজেলার দড়িপাড়া গ্রামের রুবেলকে (২৮)আটক করে পুলিশ।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে চোরাই পথে পেট্রোল এনে জেলার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল।
এ ব্যাপারে জামালপুর সদর থানায় একটি মামলা হয়েছে।
/জেবি/ এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি