হবিগঞ্জে শিশু হত্যায় এক ব্যক্তির ফাঁসির আদেশ

হবিগঞ্জ প্রতিনিধি
০১ মার্চ ২০১৬, ১৬:১৩আপডেট : ০১ মার্চ ২০১৬, ১৬:১৩

হবিগঞ্জ হবিগঞ্জের বানিয়াচংয়ে আট বছরের শিশু মেহেদী হাসান রাসেলকে হত্যার দায়ে আব্দুর রশিদ নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুর রশিদকে একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানাও করেন বিচারক। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এ দণ্ডাদেশ দেন। এ সময় মামলার অন্য দুই আসামি সিরাজ মিয়া ও সালেহ আহমেদকে খালাস দেওয়া হয়।
মামলার বিবরণে জানা গেছে, বানিয়াচং উপজেলার ত্রিকর মহল্লার প্রবাসী আব্দুল হামিদের ছেলে মেহেদী হাসান রাসেল বানিয়াচং চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। ২০০৭ সালের ৮ অক্টোবর তার কাছ থেকে মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার জন্য একই গ্রামের আব্দুর রশিদ শিশুটিকে হত্যা করে পাশের মুক্তার জঙ্গলে পুঁতে রাখেন। পরদিন তাকে আটকের পর ওই স্থান থেকে মেহেদীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় মেহেদীর মা স্বপ্না বেগম বাদী হয়ে আব্দুর রশিদসহ তিনজনকে আসামি করে বানিয়াচং থানায় মামলা করেন। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আব্দুর রশিদের উপস্থিতিতে তার মৃত্যুদণ্ডের রায় দেন।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল আহাদ ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, রায় ঘোষণার পর শিশু রাসেলের স্বজনরা সন্তোষ প্রকাশ করে তা দ্রুত কার্যকরের দাবি জানান।
/বিটি/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি