বাল্যবিয়ে মুক্ত হলো নীলফামারীর পঞ্চপুকুর ইউনিয়ন

নীলফামারী প্রতিনিধি
০১ মার্চ ২০১৬, ২১:২১আপডেট : ০১ মার্চ ২০১৬, ২১:২১

নীলমারীর পঞ্চপুকুর ইউনিয়ককে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা নীলফামারী সদরের পঞ্চপুকুর ইউনিয়নকে বাল্যবিয়ে, যৌতুক ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পঞ্চপুকুর স্কুল অ্যান্ড কলেজ মাঠের গণসমাবেশে এ ঘোষণা দেন নীলফামারী সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান।
গণসমাবেশের সভাপতি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী বাল্যবিয়ে, যৌতুক ও মাদকমুক্ত উপজেলা ঘোষণার উদ্যোক্তা হিসাবে এ সময় শপথবাক্য পাঠ করান।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহম্মেদ আহসান হাবীব, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এন এম শরীফুল ইসলাম, পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহেদুল ইসলাম, অধ্যক্ষ আশরাফুজ্জামান, বোরহান মৃধা, নিকা রেজিস্ট্রার আব্দুল আনছারী প্রমুখ।
সভাপতি সাবেত আলী আরও বলেন, এ প্রক্রিয়া চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত চলবে। পরে আগামী এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে পুরো উপজেলা বাল্য বিবাহ, যৌতুক, মাদকমুক্ত ঘোষণা করা হবে।
গণসমাবেশে বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন।
/বিটি/টিএন/এসএনএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি