স্কুলছাত্রকে কোপালো আ.লীগ নেতার ছেলে

প্রকাশ্যে ঘুরলেও আসামিকে খুঁজে পাচ্ছে না পুলিশ

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৬ মার্চ ২০১৬, ১৯:৪৫আপডেট : ০৬ মার্চ ২০১৬, ১৯:৪৯

সিরাজগঞ্জ তুচ্ছ বিষয় নিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রকে আওয়ামী লীগ নেতার ছেলে নির্মমভাবে কোপানোর ঘটনায় মামলা হলেও গত পাঁচদিনে আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
আহত ওই ছাত্রের বাবা শহিদুল ইসলাম মিলনের অভিযোগ, আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও রহস্যজনক কারণে তাকে গ্রেফতার করছে না পুলিশ।
শহিদুল ইসলাম মিলন জানান, ২ মার্চ বিকালে স্কুল শেষে বাইসাইকেলে বাড়ি ফেরার পথে তার ছেলে কামরুল হাসান অন্তরকে (১৩)প্রথমে মারপিট ও পরে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন পৌর আওয়ামী লীগ সভাপতি আহসান আলী সরকারের ছেলে উল্লাপাড়া দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। বাইসাইকেলের ধুলা গায়ে লাগায় আলমগীর হোসেন উত্তেজিত হয়ে তার ছেলেকে এমন মারপিট করেন। ঘটনার পরদিনই আলমগীরের নামে মামলা করলেও পুলিশ এখনও তাকে গ্রেফতার করেনি।
পৌর এলাকার সাব রেজিস্ট্রি অফিসে প্রতিদিনই স্থানীয়রা তাকে যেতে দেখলেও পুলিশ আলমগীরকে খুঁজে পাচ্ছে না। আসামি প্রভাবশালী হওয়ায় পুলিশ তাকে ধরছে না বলেও অভিযোগ করেন মামলার বাদী।
তবে, মামলার তদন্তকারী কর্মকর্তা খাজা মো. গোলাম কিবরিয়া বলেন, আলমগীরকে ধরতে ওপর থেকেও যথেষ্ট চাপ রয়েছে। তাকে দেখামাত্র পুলিশকে জানানোর জন্যও বাদীকে বলা আছে।
/বিটি/এএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি