দলে শৃঙ্খলা ও ঐক্য ফেরাতে চায় সিলেট বিএনপি

সিলেট প্রতিনিধি
০৭ মার্চ ২০১৬, ২০:২৯আপডেট : ০৭ মার্চ ২০১৬, ২০:৩২

সাংবাদিকদের সাথে সিলেট বিএনপি নেতৃবৃন্দের আলোচনা সভা সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সুনাম কাজে লাগিয়ে দলে শৃংখলা ও ঐক্য ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
সোমবার নগরীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জেলা বিএনপি’র নতুন সভাপতি আবুল কাহের শামীম এ প্রত্যয় ব্যক্ত করেন।
সিলেট জেলা ও মহানগর বিএনপির নতুন কমিটি এ মতবিনিময় সভার আয়োজন করে।
আবুল কাহের শামীম বলেন, বিএনপিকে আমরা কোনও বলয়ের রাজনীতিতে সীমাবদ্ধ রাখতে চাই না। আমরা সবাই শহীদ জিয়ার আদর্শের সৈনিক।
এ সময় দলে শৃংখলা ফিরিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সিলেট বিএনপির নতুন এ সভাপতি।
ঐক্যের কোনও বিকল্প নেই মন্তব্য করে কাহের শামীর বলেন, ঐক্যবদ্ধ বিএনপি প্রতিষ্ঠায় তারা যেকোনও ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছেন।
সভায় আরও উপস্থিত ছিলেন-মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ প্রমুখ।
/এসএনএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি