ক্ষেতলালে যৌন হয়রানির অভিযোগে বখাটের কারাদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি
০৮ মার্চ ২০১৬, ১১:০০আপডেট : ০৮ মার্চ ২০১৬, ১১:০০

জয়পুরহাট জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বানাইচ স্কুলের নবম শ্রেণির স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক যুবকের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান এ আদেশ দেন।
সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় উপজেলার বানাইচ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রী বাড়ি ফিরছিল। পথে বানাইচ গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে জাহিদ হাসান ওরফে মুক্তি তাকে উত্যক্ত করলে সে প্রতিবাদ করে। এক পর্যায়ে বখাটে মুক্তি ছাত্রীর গালে চড় মারে। খবর পেয়ে ছাত্রীর অভিভাবক ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন।
এ বিষয়ে ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, স্কুল  ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের সত্যতা পাওয়ায় জাহিদ হাসানকে এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।
/জেবি

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি