দিনাজপুরে ট্রাক-ভ্যান সংঘর্ষে ২ জন নিহত

দিনাজপুর প্রতিনিধি
১০ মার্চ ২০১৬, ১০:৩০আপডেট : ১০ মার্চ ২০১৬, ১২:১২

দিনাজপুর দিনাজপুরের বোচাগঞ্জে খড়ি বোঝাই ট্রাকের ধাক্কায় দুই ভ্যান যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে বোচাগঞ্জ উপজেলার ভাঙ্গা মাদ্রাসা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার বকুলতলা গ্রামের আব্দুস সামাদের ছেলে স্বপন (৩২)ও পুরাপুকুর গ্রামের নজমুল ইসলামের ছেলে উজির আলী (৪০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোররাতে স্বপন ও উজির আলী ভ্যানে করে যাওয়ার পথে একটি খড়ি বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্বপন ও উজির আলী নিহত হন। ঘটনার পর থেকেই ট্রাক চালকসহ অন্যরা পলাতক রয়েছে। ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে।
বোচাগঞ্জ থানার ওসি হাবিবুল হক প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।
/জেবি/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি