জামালপুরে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে ৪ শ্রমিক আহত

জামালপুর প্রতিনিধি
১১ মার্চ ২০১৬, ০১:৩৫আপডেট : ১১ মার্চ ২০১৬, ০১:৩৫

জামালপুর জামালপুর শহরে একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে ৪ মাটি কাটা শ্রমিক আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল  ৪টার দিকে শহরের বনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বনপাড়ার পৌর গোরস্থানের পাশে রেললাইন এলাকায় পুকুরের মাটি কাটছিলেন শ্রমিকরা। মাটি কাটার সময় কোদালের আঘাতে বিকট শব্দে একটি পরিত্যক্ত ককটেলের বিস্ফোরণ ঘটলে ৪ শ্রমিক আহত হন। আহত শ্রমিক সাইদুর, আব্দুর রহিম, রফিকুল ও হজিকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সবার বাড়ি জামালপুর সদরের সাতপাইকা চর এলাকায়।
আহতদের মধ্যে সাইদুরকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ওসি আব্দুল আউয়াল জানান, পরিত্যক্ত একটি ককটেল বিস্ফোরণে শ্রমিকরা আহত হয়েছে। মাটি কাটার সময় শ্রমিকরা একটি পরিত্যক্ত টিনের কৌটা কুড়িয়ে পান। পরে সেই কৌটা ছিদ্র করার চেষ্টা করলে বিস্ফোরণ ঘটে। 

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি