৩৬ ঘণ্টা পর বরিশালে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

বরিশাল প্রতিনিধি
১১ মার্চ ২০১৬, ০১:৫৪আপডেট : ১১ মার্চ ২০১৬, ০১:৫৪

বরিশাল বরিশালে স্পিডবোটের ধাক্কায় নদীতে নিখোঁজ হওয়ার ৩৬ ঘণ্টা পর জেলে জামাল হোসেনের (১৮) লাশ উদ্ধার করা হয়েছে।  বৃহস্পতিবার সকাল ১০টায় লাহারহাট ফেরীঘাট সংলগ্ন কালাবদর নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বন্দর থানার এসআই আলমগীর হোসেন জানান, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে নৌকায় মাছ শিকাররত অবস্থায় স্পিডবোটের ধাক্কায় জেলে জামাল নদীতে নিখোঁজ হয়। তারপর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং জামালের স্বজন ও স্থানীয়রা নদীতে মরদেহের সন্ধান করছিলেন।
দুর্ঘটনাস্থলের আশপাশে সকাল ১০টায় জামালের মরদেহ পাওয়া যায়। নিহত জামাল হোসেন বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের আইউব আলীর ছেলে।
নিহত জামালের চাচা আমজাদ আলী জানান, তিনি ও জামাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে নৌকায় কালাবদর নদীতে মাছ ধরছিলেন। রাত আনুমানিক আড়াইটার দিকে ভোলা থেকে বরিশালগামী একটি স্পিডবোট তাদের নৌকায় ধাক্কা দেয়। এতে জামাল নদীতে পড়ে নিখোঁজ হয়।  

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি