করিমগঞ্জে অটোরিকশা চাপায় স্কুলছাত্রী নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি
১১ মার্চ ২০১৬, ০২:১৯আপডেট : ১১ মার্চ ২০১৬, ০২:৪২

কিশোরগঞ্জ কিশোরগঞ্জের করিমগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা চাপায় শারমিন আক্তার (৮) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জ-চামটা সড়কের জাফরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শারমিন উপজেলার মাঝিরকোনা এলাকার আবুল কাশেমের মেয়ে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শারমিন প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে জাফরাবাদ এলাকায় রাস্তা পার হচ্ছিল। এ সময় অটোরিকশাটি তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। এলাকাবাসী উদ্ধার করে তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ঘণ্টা খানেক রাস্তা অবরোধ করে রাখে। এ সময় তারা দুই-তিনটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক মজুমদার বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ অটোরিকশাসহ চালক মো. কাবিদুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি