বেতন বৈষম্য নিরসনের দাবি সিরাজগঞ্জ স্বাস্থ্য সহকারীদের

সিরাজগঞ্জ প্রতিনিধি
১১ মার্চ ২০১৬, ২২:১৯আপডেট : ১১ মার্চ ২০১৬, ২২:১৯

BHAA স্বাস্থ্য সহকারীদের পদ আপ গ্রেডেশনের মাধ্যমে বিদ্যমান বেতন বৈষম্য নিরসন ও ইন সার্ভিস ডিপ্লোমা কোর্স চালুর দাবি জানিয়েছেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, সিরাজগঞ্জ জেলা শাখা।
শুক্রবার সকালে সিরাজগঞ্জ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পোলিও, যক্ষা, ধনুষ্টংকার, ডায়রিয়া, ম্যালেরিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগ নিয়ন্ত্রণে  স্বাস্থ্য সহকারীরা মাঠ পর্যায়ে কাজ করলেও তারা এখনও টেকনিক্যাল মর্যাদা পাননি। ১৮ বছর আগে প্রধানমন্ত্রীর ঘোষণার পরও বেতন বৈষম্য ও পদ মর্যাদার বিষয়টি নিরসন করা হয়নি।
তাই আগামী ৩১ মার্চের মধ্যে স্বাস্থ্য সহকারীদের দাবি বাস্তবায়ন করা না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়া হবে বলে জানান সংগঠনটির  জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক কে এ রাশেদুল হাসান।
এ সময় আরও উপস্থিতি ছিলেন- সংগঠনের জেলা শাখার সভাপতি সেলিম রেজা, সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, স্বাস্থ্য সহকারী সাইফুজ্জামান মিলন, আবুল কালাম আজাদ, ফজলুল হক ও মোছা. ফিরোজা খাতুন প্রমুখ।
/এসএনএইচ / এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি