নীলফামারীতে জাপার ১২১ সদস্যের কমিটি ঘোষণা

নীলফামারী প্রতিনিধি
১৭ মার্চ ২০১৬, ০৩:১৫আপডেট : ১৭ মার্চ ২০১৬, ০৩:২৬

জাতীয় পার্টির পতাকা নীলফামারীতে জেলা জাতীয় পার্টির আবারও ১২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ অনুমোদিত ও স্বাক্ষরিত ওই কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকীকে সভাপতি এবং বিরোধী দলীয় হুইপ নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য শওকত চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির উল্লেখযোগ্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সাংগঠনিক সম্পাদক শাহজাহান চৌধুরী, অর্থ সম্পাদক শাহাদাৎ হোসেন, প্রচার সম্পাদক আব্দুল হান্নান, দফতর সম্পাদক শহিদুল ইসলাম সুজা,কৃষি সম্পাদক আব্দুল গফুর,শ্রম সম্পাদক বজলার রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক আশরাফ আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, মহিলা সম্পাদিকা মোছা. পুন্নি, যুব বিষয়ক সম্পাদক মতিউল ইসলাম।
১২১ সদস্যের ওই কমিটিতে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন দফতরের সম্পাদক, সহসম্পাদক ও যুগ্ন সম্পাদক পদে ৬৪ জন ও সাধারণ সদস্য পদে রয়েছেন ৫৭ জন।
জেলা জাতীয় পার্টির নবঘোষিত কমিটির সহসভাপতি মাহাবুব আলী বুলু জানান, গত ৬ মার্চ জেলা জাতীয় পার্টির কাউন্সিল অনুষ্ঠিত হয়।
সেখানে তিনি সভাপতি, সাধারণ সম্পাদক,একজন সহসাধারণ সম্পাদক ও একজন সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন।
এর পরিপ্রেক্ষিতে ১২১ সদসস্যের কমিটির কমিটি গঠন করে পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদারের কাছে জমা দেওয়া হলে গত মঙ্গলবার (১৫ মার্চ) তিনি অনুমোদনের জন্য সুপারিশ করেন।

 বুধবার পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ ওই কমিটির অনুমোদন দেন।

/জেবি/এমএসএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি