রৌমারীতে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি
১৭ মার্চ ২০১৬, ০৩:৪৬আপডেট : ১৭ মার্চ ২০১৬, ০৩:৪৯

কুড়িগ্রাম কুড়িগ্রামের রৌমারীতে এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় ধর্ষক জাহিদুল ইসলামকে (২৫)গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে জেলার রৌমারী উপজেলার কলেজ পাড়া গ্রামের প্রতিবন্ধী ওই শিশুকে বাড়িতে একা পেয়ে পশ্চিম ইছাকুড়ি গ্রামের জাহিদুল ইসলাম তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ধর্ষিতার মা বাদী হয়ে রৌমারী থানায় সন্ধ্যায় জাহিদুল ইসলাকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেন। পুলিশ মঙ্গলবার মধ্যরাতে অভিযান চালিয়ে ধর্ষক জাহিদুল ইসলাকে গ্রেফতার করে।
রৌমারী থানার ওসি (তদন্ত) মো. রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলা হওয়ার পর পরই রাতে ইছাকুড়ি গ্রামে অভিযান চালিয়ে ধর্ষক জাহিদুল ইসলাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।সেই সঙ্গে ধর্ষণের আলামত পরীক্ষার জন্য মেয়েটিকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে
/জেবি/এমএসএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি