গৌরনদীতে খাল থেকে যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার

বরিশাল প্রতিনিধি
১৭ মার্চ ২০১৬, ২০:১১আপডেট : ১৭ মার্চ ২০১৬, ২০:১১

বরগুনা বরিশালের গৌরনদীতে নিখোঁজের ৩ দিন পর আগৈলঝাড়া এলাকা থেকে এক যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক পৌরসভার দক্ষিণ পালরদী গ্রামের রিকশাচালক ফরহাদ খানের ছেলে।
গত বুধবার (১৬ মার্চ) রাতে শাহেন শাহ্ (২০) নামের ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
নিহতের পরিবারের সদস্যরা জানান, গত ১৩ মার্চ রাতে শাহেন শাহ নিখোঁজ হয়। ১৫ মার্চ রাতে তার বাবা গৌরনদী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ১৬ মার্চ রাতে স্থানীয়রা আগৈলঝাড়া উপজেলার ছয়গ্রাম কলেজের পাশ্ববর্তী খালে বস্তাবন্দী অবস্থায় ওই যুবকের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করলে পরিবারের সদস্যরা লাশ দেখে শনাক্ত করেন।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ওই যুবককে হত্যা করে বস্তাবন্দী অবস্থায় লাশ খালে ফেলে দেয়। ময়নাতদন্তের জন্য  লাশ বরিশাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে বৃহস্পতিবার বিকালে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
/এসএনএইচ/ এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি