মঠবাড়িয়ায় আ.লীগের চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের ওপর হামলা

পিরোজপুর প্রতিনিধি
১৮ মার্চ ২০১৬, ০১:০৫আপডেট : ১৮ মার্চ ২০১৬, ০১:১৭

পিরোজপুর পিরোজপুরের মঠবাড়ি উপজেলায় ১১ নং বড় মাছুয়া ইউয়নিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর কর্মীদের ওপর দলের বিদ্রোহী প্রার্থীর কর্মীরা হামলা চালিয়ে দুজনকে আহত করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে বড় মাছুয়া বাজারে এ ঘটনা ঘটে।
বড় মাছুয়া ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবলীগের সহসভাপতি নাসির উদ্দিন অভিযোগ করে বলেন, ‘রাত সাড়ে দশটার দিকে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বড় মাছুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মাইনুল ইসলামের কর্মী মারুফ, জুয়েল, বালু জামাল ও লোকমান মাছুয়া বাজারে থাকা আমার নির্বাচনী কার্যালয়ে এসে বোমা ফাটায় ও গুলি চালায়। এ সময় তারা ইয়াহিয়া নামে আমার এক কর্মীকে গুলি করে ও নুরুল ইসলাম নামের আরেক কর্মীকে কুপিয়ে আহত করে।’
হামলার বিষয়ে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মাইনুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘নাসির উদ্দিনের কর্মীদের ওপর হামলার সঙ্গে আমার কোনও কর্মী জড়িত নয়। এই ঘটনা তারা নিজেরা সৃষ্টি করেছে।’

মাইনুল ইসলাম আরও বলেন, ‘আমি নিজেই অবরুদ্ধ অবস্থায় আছি। আমার কর্মীরা কিভাবে অন্যের ওপর হামলা চালাবে?’

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। গুলির কোনও ঘটনা ঘটেনি। পটকা ফাটানো হয়েছে। এতে ইয়াহিয়া ও নুরুল ইসলাম আহত হয়েছেন।

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি