মুলাদী-মীরগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ

বরিশাল প্রতিনিধি
১৯ মার্চ ২০১৬, ০০:৫৬আপডেট : ১৯ মার্চ ২০১৬, ০২:৫২

মুলাদী-মীরগঞ্জের প্যাদারহাট বন্দরের বেইলি ব্রিজের প্লেট ভেঙে পড়েছে বরিশাল জেলার মুলাদী-মীরগঞ্জের প্যাদারহাট বন্দরে বেইলি ব্রিজের প্লেট ভেঙে যাওয়ায় কয়েকদিন ধরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যাত্রীবাহী বাস পারাপারের সময় ব্রিজের কয়েকটি প্লেট ভেঙে যায়।
ব্রিজটি সংস্কারের জন্য প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও উদ্যোগ চোখে পড়েনি। ফলে হিজলা, মুলাদী ও মেহেন্দিগঞ্জ উপজেলার সাধারণ মানুষকে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয় অধিবাসীরা জানান, গত তিন বছরে কয়েকবার ব্রিজের প্লেট ভাঙলেও তা নামমাত্র মেরামত করা হয়। এজন্য এলাকাবাসী ওই ব্রিজটি ভেঙে কংক্রিটের ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মুলাদী-বাবুগঞ্জ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান বলেন, ব্রিজটি সংস্কারের বিষয়ে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীর সাঙ্গে আলোচনা করে খুব শিগগির তা মেরামত করা হবে।
/এসএনএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি