ইউপি নির্বাচনে সুন্দরগঞ্জে ১৪ প্রার্থীর জরিমানা

গাইবান্ধা প্রতিনিধি
২০ মার্চ ২০১৬, ০২:২২আপডেট : ২০ মার্চ ২০১৬, ০২:২৪

ইউপি নির্বাচনে সুন্দরগঞ্জে ১৪ প্রার্থীর জরিমানা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী ১৪ প্রার্থীর ১৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা হাবিবুল আলম শনিবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব জরিমানা আদায় করেন।
আচরণবিধি লঙ্ঘনকারী চেয়ারম্যান প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সমেশ উদ্দিন বাবু (নৌকা), জাপা মনোনীত চেয়ারম্যান প্রার্থী রেজাউল হক রেজা (লাঙ্গল), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সমস উদ্দিন বাদশা (চশমা), জাহিদুল ইসলাম জাভেদ (ঘোড়া) এবং উপজেলার সোনারায় ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সৈয়দ বদিরুল আহসান সেলিম (নৌকা)।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা হাবিবুল আলম জানান, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে মোট ১৪ জন প্রার্থীর প্রত্যেককে এক হাজার করে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি