কালীগঞ্জের পৌর মেয়র হলেন আ. লীগের মকছেদ আলী

ঝিনাইদহ প্রতিনিধি
২০ মার্চ ২০১৬, ২৩:০৩আপডেট : ২০ মার্চ ২০১৬, ২৩:০৯

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ মকছেদ আলী বিশ্বাস বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১২ হাজার ১২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসুদুর রহমান মন্টু নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ১১২ ভোট।

আলহাজ মকছেদ আলী

অপরদিকে, বিএনপির প্রার্থী আতিয়ার রহমান নির্বাচনে তৃতীয় হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৯৬৬ ভোট। বিএনপির অপর বিদ্রোহী প্রার্থী আশরাফুজ্জামান লাল কম্পিউটার প্রতীক নিয়ে পেয়েছেন ২১১ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নুরুল ইসলাম হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ১২৬৬ ভোট।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার ১৯ টি কেন্দ্রের ১২০টি বুথে কালীগঞ্জ পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ৬ জন ম্যাজিস্ট্রেট ছাড়াও র‌্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা সার্বক্ষণিক টহলে ছিলেন।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি