বরিশালে পরাজিত প্রার্থীর সশস্ত্র হামলা!

বরিশাল প্রতিনিধি
২২ মার্চ ২০১৬, ২১:০৬আপডেট : ২২ মার্চ ২০১৬, ২১:০৬

বরগুনা ভোট গণনা শেষে কেন্দ্রে ফল ঘোষণার পরপরই বিজয়ী ইউপি সদস্য ও তার সমর্থকদের ওপর সশস্ত্র হামলা চালানোর অভিযোগ উঠেছে পরাজিত মেম্বার প্রার্থী ও তার সহযোগীদের বিরুদ্ধে। তারা প্রিজাইডিং ও পোলিং অফিসার এবং এজেন্টদের বিভিন্ন ধরনের হুমকি দিয়ে অবরুদ্ধ করে রাখেন।
মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যায় জেলার গৌরনদী উপজেলায় এককালের সর্বহারা অধ্যুষিত সরিকল ইউনিয়নের আধুনা গ্রামে এই ঘটনা ঘটে।  খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য ওই এলাকায় পৌঁছালে সশস্ত্র সন্ত্রাসীরা আত্মগোপন করেন। এ নিয়ে ওই এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে। যেকোনও সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।
জানা গেছে, সরিকল ইউনিয়নের ৩নং ওয়ার্ড নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন আনিচুর রহমান মোল্লা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত অস্ত্র বিক্রেতা হারুন আকন। নির্বাচনে মাত্র ৩৭ ভোটের ব্যবধানে আনিচুর রহমান মোল্লাকে বিজয়ী ঘোষণা করেন সংশ্লিষ্ট ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার।
বিজয়ী প্রার্থী আনিচুর রহমান মোল্লা অভিযোগ করেন, এ ঘটনার পরপরই পরাজিত প্রার্থী হারুন আকনের নেতৃত্বে তার কিছু সমর্থক সশস্ত্র অবস্থায় আনিচুর ও তার সমর্থকদের ওপর হামলা চালায়। এতে কমপক্ষে ১০জন আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় কেন্দ্রে উপস্থিত নামেমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভয়ে ছোটাছুটি শুরু করেন।

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি