মাত্র ২০ টাকার জন্য দেবরকে গলা টিপে হত্যা !

হবিগঞ্জ প্রতিনিধি
২৯ মার্চ ২০১৬, ২০:৩৮আপডেট : ২৯ মার্চ ২০১৬, ২০:৩৮

হবিগঞ্জ হবিগঞ্জের মাধবপুরে মাত্র ২০ টাকার জন্য ৫ বছরের শিশু দেবর ইসমাঈলকে গলাটিপে হত্যা করেছে পাষণ্ড ভাবী শাপলা বেগম। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান পুলিশ সুপার জয়দেব কুমার  ভদ্র।
তিনি বলেন, প্রাথমিকভাবে পুলিশের ধারণা ছিল পরকিয়ার কারণে তাকে হত্যা করা হতে পারে। পরে ভাবী শাপলা পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে তার কাছে শিশু ইসমাইল ২০ টাকা চায়। টাকা না দেওয়ায় ভাবীকে গালমন্দ করে সে। পরে উত্তেজিত হয়ে ভাবী ইসমাইলকে গলাটিপে হত্যা করে লাশ ঘরের ভেতর লুকিয়ে রাখে।
শাপলাকে জিজ্ঞাসাবাদে তিনি আরও জানান, প্রথমদিকে শাপলার ধারণা ছিল লাশ রাতের আধারে পাশ্ববর্তী পুকুরে ফেলে দিয়ে পানিতে পড়ে মারা গেছে বলে চালিয়ে দেবে কিন্তু কোনও অবস্থায় লাশ গুম করার সুযোগ না থাকায় শাপলা হতাশাগ্রস্থ হয়ে পড়ে।
পুলিশ সুপার আরও জানান, আজ সকালে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নিশাত সুলতানার কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে শাপলা বেগম। ফলে শিশু ইসমাইল হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হয়েছে।
এদিকে শিশু ইসমাইলের হত্যার ঘটনায় পিতা রজব আলী বাদী হয়ে শাপলাকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, দুইদিন নিখোঁজের পর সোমবার বিকালে জেলার মাধবপুর পৌর এলাকা রমিজ আলীর নিজঘর থেকে তার শিশুপুত্র ইসমাইলের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পরপরই ইসমাঈলের ভাবী শাপলাকে আটক করে পুলিশ।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি