ফুফুর বিরুদ্ধে ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ

শ্রীমঙ্গল প্রতিনিধি
৩০ মার্চ ২০১৬, ২০:১৩আপডেট : ৩০ মার্চ ২০১৬, ২০:১৩

ফুফুর বিরুদ্ধে ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ

মৌলভীবাজারের কুলাউড়ায় দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে মাছুম মিয়া (৮) নামে প্রথম শ্রেণীর এক ছাত্রকে কুপিয়ে গুরুতর আহত করেছে তার ফুফু। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলাবার রাতে তার মৃত্যু হয়। বুধবার সকালে হত্যাকাণ্ডের অভিযোগে পুলিশ তার ফুফু শেলী বেগমকে (২৫) আটক করেছে। মাছুম স্থানীয় গৌরকরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ভুকশিমইল ইউনিয়নের কুরবানপুর গ্রামের মাসুক মিয়ার ছেলে মাছুম মিয়া সঙ্গে মঙ্গলবার দুপুর ১২টার দিকে খেলা করতে গিয়ে তার ফুফুতো ভাইয়ের (৮) ঝগড়া হয়। এই ঝগড়ার জের ধরে মাছুমের ফুফু স্বামী পরিত্যক্তা শেলী বেগম ধারালো দা দিয়ে মাছুমকে কুপিয়ে গুরুতর জখম করে। এসময় তার চিৎকারে বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১০টার দিকে সে মারা যায়।

খবর পেয়ে কুলাউড়া থানার উপ-পরিদর্শক সামছুর রহমান লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

কুলাউড়া থানার ওসি শামছুদ্দোহা পিপিএম  বাংলা ট্রিবিউনকে বলেন, হত্যার সঙ্গে জড়িত ফুফু শেলী বেগমকে আটক করা হয়েছে। তাকে বুধবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেল হাজতে পাঠানো হয়েছে।

/জেবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি