কুলাউড়ায় ক্ষুব্ধ নেতাদের কেন্দ্রে লিখিত অভিযোগ

শ্রীমঙ্গল প্রতিনিধি
৩০ মার্চ ২০১৬, ২২:০৯আপডেট : ৩০ মার্চ ২০১৬, ২২:১১

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুরে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী।

এ ব্যাপারে আওয়ামী লীগের ইউনিয়ন পরিষদ মনোনয়ন বোর্ডের সভাপতির কাছে লিখিত অভিযোগও করা হয়েছে বলে জানা গেছে। ওই চেয়ারম্যান প্রার্থীর ‘নানা অপকর্মের দলিলও’ অভিযোগে সংযুক্ত করা হয়েছে।

ইউপি নির্বাচন-২০১৬

আগামী ৭মে ৪র্থ ধাপে এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানান।  

হাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদক স্বাক্ষরিত অভিযোগ থেকে জানা যায়, গত ৫ মার্চ ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৃণমুলের মতামত না নিয়ে এবং একক প্রার্থী বাছাই না করে সভার সমাপ্তি করেন।

পরে কুলাউড়া সার্কিট হাউজে ইউনিয়ন পরিষদ মনোনয়ন বোর্ডের সভায় একাধিক প্রার্থীর নাম প্রস্তাব করা হয়। কিন্তু ২০০৯ সাল পর্যন্ত বিএনপির স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও বিভিন্ন মামলার আসামী ও অপকর্মের হোতা ওয়াদুদ বক্সকে একক প্রার্থী করা হয়। বিষয়টি জানাজানির পর হাজীপুর ইউনিয়নে প্রতিবাদের ঝড় ওঠে। চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী ওয়াদুদ বক্স পুলিশের একজন চিহ্নিত দালাল এবং ধর্ষণ মামলার আসামী। তার কারণে এলাকার নিরীহ মানুষের মাঝে অশান্তি ও আইনশৃঙ্খলার অবনতি ঘটে। তাকে মনোনয়ন দেয়ায় কেউ বিষয়টি মেনে নিতে পারছেন না।

হাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের দাবি, এই বিএনপি নেতা ও অপকর্মকারীকে নৌকার মনোনয়ন না দিয়ে অপর মনোনয়ন প্রত্যাশী হাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোবাশ্বির আলী কিংবা উপজেলা যুবলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম তালুকদারকে মনোনয়ন দেওয়া যেত।

ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের লিখিত অভিযোগ সরাসরি সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে মৌখিকভাবে জানানো হয়। পরে কেন্দ্রীয় আওয়ামী লীগ অফিসের নুরে আলম সেই লিখিত অভিযোগ গ্রহণ করেন।

হাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মতছিন আলী জানান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোবাশ্বির আলী ও উপজেলা যুবলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম তালুকদারকে মনোনয়ন দিলে আমাদের কোনও আপত্তি নেই। দলের প্রার্থী রেখে কেন ভাড়াটে লোককে মনোনয়ন দেওয়া হচ্ছে বুঝতে পারছি না।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি