কুমিল্লায় বজ্রপাতে ইটভাটার দুই শ্রমিক নিহত

কুমিল্লা প্রতিনিধি
০১ এপ্রিল ২০১৬, ০৩:৪৯আপডেট : ০১ এপ্রিল ২০১৬, ০৩:৫৩

কুমিল্লায় বজ্রপাতে ইটভাটার দুই শ্রমিক নিহত কুমিল্লার মুরাদনগর উপজেলার থোল্লা এলাকার হাসু ভূইয়ার নিউ এইচবিসি ব্রিকস্ ফিল্ডে বজ্রপাতে দুই শ্রমিক নিহত হয়েছেন। এতে কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৬ জনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং একজনকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  বাকিদের প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে।  বৃহস্পতিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার মজলেছপুর গ্রামের আল -আমিন(৩০) ও মোহাম্মদ আলী।
শ্রমিক সর্দার হাবিব মিয়া জানান, মালিক আমাদের পাওনা টাকা দিতে বিলম্ব হওয়ায় অপেক্ষা করতে থাকি। বেলা আড়াইটার দিকে প্রচণ্ড বর্ষণ শুরু হয়। এসময় আমরা ব্রিকস ফিল্ডের একটি ছাপড়া ঘরে অবস্থান করছিলাম। এসময় হঠাৎ একটি শব্দে সবাই স্তব্ধ হয়ে যাই। তন্দ্রা কেটে আসলে আর্তনাদ শুনতে পাই।  
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনসুর উদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে জেলা প্রশাসকের পক্ষ থেকে আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

 /এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি