মিয়ানমারের ৩৯ নাগরিককে ফেরত পাঠালো বিজিবি

কক্সবাজার প্রতিনিধি
০১ এপ্রিল ২০১৬, ০৯:৩৬আপডেট : ০১ এপ্রিল ২০১৬, ০৯:৩৬

বিজিবি

কক্সবাজারের ঘুমধুম সীমান্ত দিয়ে মিয়ানমারের ৩৯ নাগরিককে স্বদেশে ফেরত পাঠিয়েছে বিজিবি। ৩১ মার্চ সকালে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাদের আটক করা হয়। পরে বিকাল সাড়ে ৩টার দিকে তুমব্রু সীমান্ত দিয়ে তাদের ফেরত পাঠানো হয়।

কক্সবাজার ১৭ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানিয়েছেন, সকালে মিয়ানমারের এসব নাগরিক সীমান্তবর্তী বেতবুনিয়া বাজার এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। খবর পেয়ে তাদের আটক করে বিজিবি’র টহল দল। পরে বিকালে তাদের ফেরত পাঠানো হয়।

আটককৃতরা মিয়ানমারের বুচিডং এলাকার বাসিন্দা।

প্রসঙ্গত, মার্চ মাসে ৩০৩ জন মিয়ানমারের নাগরিককে আটকের দেশে ফেরত পাঠিয়েছে বিজিবি।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি