খুলনায় হরিণের চামড়াসহ পাচারকারী গ্রেফতার

খুলনা প্রতিনিধি
০১ এপ্রিল ২০১৬, ২১:৫৬আপডেট : ০১ এপ্রিল ২০১৬, ২১:৫৬

খুলনায় হরিণের চামড়াসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৪৮ ইঞ্চি লম্বা এবং ২৪ ইঞ্চি চওড়া একটি হরিণের চামড়া উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বিকেলে বটিয়াঘাটা উপজেলার গাঁওঘারা-গজালিয়া সেতুর ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এনামুল হক জানান, গ্রেফতারকৃতরা ট্র্যাভেল ব্যাগে করে হরিণের একটি চামড়া নিয়ে সুন্দরবন থেকে খুলনার দিকে যাচ্ছিল। এসময় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, খুলনার পাইকগাছা উপজেলার ফকিরাবাদ গ্রামের মৃত হাসান শেখের ছেলে রকিবুল শেখ (৩৪) ও ভোলার দক্ষিণ আইচা উপজেলার ঢালচর গ্রামের মৃত. মোফাজ্জেল পাটোয়ারীর ছেলে শাহীন পাটোয়ারী (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিক্রির উদ্দেশ্যেই তারা হরিণের চামড়াটি নিয়ে যাচ্ছিল।

/এনএস/ এএইচ/আপ/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি