ইলিয়াস আলীর সন্ধান দাবিতে জেলা বিএনপির মাসব্যাপী কর্মসূচি

সিলেট প্রতিনিধি
০২ এপ্রিল ২০১৬, ১০:১৯আপডেট : ০২ এপ্রিল ২০১৬, ১০:১৯

নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলী গুম হওয়া বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সিলেট জেলা বিএনপি। শুক্রবার রাতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে রয়েছে ১০ এপ্রিল এম. ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে জেলা বিএনপির পক্ষ থেকে সিলেট জেলা প্রশাসকের এবং বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সংশ্লিষ্ট ইউএনও’র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ, ১৬ এপ্রিল এম. ইলিয়াস আলীসহ গুমকৃত নেতাকর্মীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত, ১৭ এপ্রিল জেলা, উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে স্ব স্ব এলাকায় খতমে কুরআন ও দোয়া মাহফিল, ২৩ এপ্রিল সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত নগরীর কোর্ট পয়েন্টে প্রতীকী অনশন এবং ৩০ এপ্রিল বেলা ৩টায় কোর্ট পয়েন্টে সমাবেশ।
জেলা বিএনপির বিবৃতিতে ইলিয়াস আলীসহ গুম হওয়া ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও ইলিয়াস আলীর গাড়িচালক আনসার আলীকে অবিলম্বে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানানো হয়।  
২০১২ সালের ১৭ এপ্রিল রাতে রাজধানী ঢাকা থেকে গুম হন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি  এম. ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার আলী। এ গুমের খবর দেশব্যাপী ছড়িয়ে পড়লে সর্বত্র তীব্র আন্দোলন গড়ে উঠে। আন্দোলন করতে গিয়ে সিলেটের বিশ্বনাথে পুলিশের গুলিতে প্রাণ হারান দুজন। আগামী ১৭ এপ্রিল ইলিয়াস আলী গুমের চার বছর পূর্ণ হবে। কিন্তু, এখনও তার কোনও সন্ধান মেলেনি।

/বিটি/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি