রাবিতে প্রগতিশীল ছাত্রজোটের ধর্মঘট রবিবার

রাবি প্রতিনিধি
০২ এপ্রিল ২০১৬, ১৮:১৩আপডেট : ০২ এপ্রিল ২০১৬, ১৮:১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়বহুল আলোচিত কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রবিবার (৩ এপ্রিল) ধর্মঘট পালন করবে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। তবে এদিন ক্লাস-পরীক্ষা যথানিয়মে অনুষ্ঠিত হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।
এদিকে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে ক্লাস-পরীক্ষা বন্ধ করে ধর্মঘট সফল করতে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা এ কর্মসূচি পালন করবে বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসে তনুকে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসাবে আগামী ৩ এপ্রিল সকল শিক্ষা প্রতিষ্ঠানের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি