ভোলায় নৈশ প্রহরীকে মারধর করে ব্যাংক ডাকাতির চেষ্টা

ভোলা প্রতিনিধি
০২ এপ্রিল ২০১৬, ১৮:৪০আপডেট : ০২ এপ্রিল ২০১৬, ১৮:৪০

ভোলাভোলার চরফ্যাশন উপজেলার কৃষি ব্যাংক লেতরা শাখা ভবনের পেছনের  জানালার  গ্রিল ভেঙ্গে একদল ডাকাত ভেতরে প্রবেশ করে  ডাকাতির চেষ্টা করে।  এসময় ব্যাংকের মধ্যে থাকা নৈশপ্রহরী জান্টু বাধা দিলে ডাকাতরা তাকে মারধর করে। পরে জান্টুর চিৎকারে আশেপাশের লোকজন আসলে ডাকতরা পালিয়ে যায়। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
শশীভূষণ থানার ওসি আবুল বাশার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গেই থানার নিকটবর্তী ঘটনাস্থল পরিদর্শন করি এবং সেখানে পুলিশ মোতায়েন করেছি।
ব্যাংক ব্যাবস্থাপক আমির হোসেন ও ব্যাংকের ২য় কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান,  ডাকাত দল ব্যাংকের কাগজপত্র তসরুফ করেছে তবে কোনও টাকা খোয়া যায়নি।  শনিবার বিকাল ৪ টায় শশীভূষণ থানায় এসআই জাকির হোসেন জানান ব্যাংক ম্যানেজার থানায় এসেছিল,মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।

তিনি আরও জানান, ব্যাংকের  নৈশ প্রহরী জান্টুকে গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যালে পাঠানো  হয়েছে। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত  কাউকে গ্রেফতার করতে পারেনি।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি