লক্ষ্মীপুরে নারী শ্রমিককে নির্যাতনের ঘটনায় মূল হোতা গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি
০২ এপ্রিল ২০১৬, ২০:২৯আপডেট : ০২ এপ্রিল ২০১৬, ২১:০৫

লক্ষ্মীপুরের রামগঞ্জে নারী শ্রমিক খুরশিদা বেগমকে নির্যাতনের ঘটনায় মামলার প্রধান আসামি নুরা হোসেনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে রামগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। লক্ষ্মীপুরে নারী শ্রমিককে নির্যাতনের ঘটনায় মূল হোতা গ্রেফতার

এর আগে স্থানীয গ্রামবাসীর বিক্ষোভ ও দাবির মুখে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট নুরজাহান বেগম মুক্তা রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রামের নির্যাতিতার বাড়ি খোঁজ খবর এবং তার চিকিৎসা ও মামলার দায়িত্ব নেন । পরে রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে খুরশিদা বেগমকে নির্যাতনকারী আসামিদের গ্রেফতারের নির্দেশ দেন।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন জানান, বাকি আসামিদেরকেও খুব দ্রুত গ্রেফতার করা হবে। এসময় অতিরিক্তি পুলিশ সুপার শরীফুল ইসলাম, জেলা বিশেষ শাখার কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  তোতা মিয়া উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২২ মার্চ মঙ্গলবার বিকালে রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়ায় নির্মাণ শ্রমিকের কাজ শেষে বাড়ি ফেরার পথে খুরশিদা বেগমকে ঘরের ভেতর ডেকে নিয়ে তাকে কুপ্রস্তাব ও খারাপ কথা বল নুরা হোসেনসহ আরও কয়েকজন। খুরশিদা তাতে রাজি না হওয়ায় তাকে মারধর করা হয়। এর এক পর্যায়ে নুরা, হাসিনার ভাই আজিজ, ছেলে ফারুক হোসেনসহ চার-পাঁচজন ওই খুরশিদাকে গাছের সঙ্গে বেঁধে মারধর ও শ্লীলতাহানি করে। ঘটনার সময় খুরশিদার মাথার চুল কেটে দেয় তারা। পরে স্থানীয়দের সহায়তায় ওই নারী রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। পরে এ ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবিতে  বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। একই দিন থানায় মামলার পর অভিযুক্ত আসামি হাসিনা বেগমকে গ্রেফতার করে পুলিশ।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের