রাবিতে ১০ বছর পর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সভা

রাবি প্রতিনিধি
০২ এপ্রিল ২০১৬, ২০:১৫আপডেট : ০২ এপ্রিল ২০১৬, ২০:৩৮

রাজশাহী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনে প্রায় ১০ বছর পর আয়োজিত এ সভায় ১৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী পরিষদের অনুমোদন দেওয়া হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়

জানা যায়, ২০০১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু পরিষদ গঠিত হয়। সর্বশেষ ২০০৫ সালে সংগঠনটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছিল।

সংগঠনের সভাপতি অধ্যাপক মোখলেসুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক এম আবদুস সোবহান, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক সৈয়দ শামসুদ্দিন আহমেদ, সংগঠনের কোষাধ্যক্ষ অধ্যাপক বেলায়েত হোসেন হাওলাদার প্রমুখ।

সংগঠনের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সভা শেষে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

/এইটকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি