ঝালকাঠিতে পুলিশের কাজে বাধা দেওয়ায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা

ঝালকাঠি প্রতিনিধি
০২ এপ্রিল ২০১৬, ২১:০৪আপডেট : ০২ এপ্রিল ২০১৬, ২১:০৪

ঝালকাঠি ঝালকাঠিতে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মাদক ব্যবসায়ী সাইদুল মৃধাসহ ৩৫ জনের বিরুদ্ধের মামলা হয়েছে। শনিবার দুপুরে এসআই নজরুল ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে ঝালকাঠি থানায় এ মামলা দায়ের করেন।
এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৭-৮ জনকে আটক করলেও সুজন ও হেলেনা নামের দুইজনকে গ্রেফতার দেখানো হয়েছে। সাইদুল মৃধাসহ অন্য আসামিরা পলাতক রয়েছেন।
ঝালকঠি সদর থানার এসআই নজরুল ইসলাম জানান, একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিল সাইদুল মৃধা। গত শুক্রবার রাত ১২টার দিকে পুলিশ তাকে গ্রেফতারের জন্য শহরের জামলা কান্দা এলাকায়  অভিযান চালিয়ে সাইদুল মৃধাকে গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সাইদুল মৃধার দলবল পুলিশের ওপর হামলা চালায়। এসময় স্থানীয় কাউন্সিলর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম জাকিরের উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এরপর আটক সাইদুলকে পুলিশের হাত থেকে স্থানীয়রা ছিনিয়ে নেয়।

ঝালকাঠি সদর থানার ওসি মাহে আলম বলেন,  অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি