নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে নিহত ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০২ এপ্রিল ২০১৬, ২৩:০৮আপডেট : ০২ এপ্রিল ২০১৬, ২৩:৩৭

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে একটি ওয়ার্কশপে বয়লার বিস্ফোরণে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। সোনারগাঁও থানার ওসি মঞ্জুর কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- হাবিবুর রহমান হাবিব (৪৫) ও আল আমিন (২৭)।  অপর একজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।
জানা গেছে, কাঁচপুর এলাকাতে ‘আলীরাজ’ নামের একটি ওয়ার্কশপে রাত সাড়ে ৯টায় বিকট শব্দে বয়লার বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। এতে সেখানে কর্মরত শ্রমিকদের কয়েকজন আগুনে দগ্ধ হয়।
ওসি মঞ্জুর কাদের জানান, ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। তবে স্থানীয়রা বলছে, মৃত্যুর সংখ্যা বাড়তে পারে।
তবে নিহত ও হতাহতদের নাম তাৎক্ষনিক জানাতে পারেননি ওসি ।
ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বজলুর রশিদ জানান, তাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি