কলাগাছের সঙ্গে শত্রুতা !

ঝিনাইদহ প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৬, ০১:২২আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ০১:৩৫

ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের কৃষক খেলাফত হোসেনের ২ বিঘা জমির ১ হাজার ধরন্ত কলাগাছ কেটে দিয়েছে প্রতিপক্ষরা ঝিনাইদহ
এ ঘটনায় শনিবার দুপুরে ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন খেলাফত।
জানা যায়, গোয়ালপাড়া সংলগ্ন ২২২ নং কাশিমপুর মৌজার অধীনে ৩৫১ নং দাগের ১১৫ শতক জমির মধ্যে ৮০ শতক জমিতে কলাগাছ রোপণ করেন তিনি। কলাগাছের কাঁদিও ভালো হয়েছিল। কিছুদিনের মধ্যেই পরিপুষ্ট হলে তিনি তা বিক্রি করতে পারতেন বলে জানান কৃষক খেলাফত।
থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার ভোর রাতে ওই এলাকার রজব আলী, মনছুর আলী, লুৎফর রহমান,সাহেব আলী,গোলাম সরওয়ার ঝন্টুসহ বেশ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে কলাগাছ কেটে সাবাড় করে দেয়। এতে কৃষক খেলাফতের ২ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান বলেন,ঘটনাটির ব্যাপারে একটি অভিযোগ থানায় জমা দিয়েছেন কৃষক খেলাফত। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হব

/জেবি/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি