পুলিশের বাধায় ছাত্রদলের মিছিল পণ্ড

বরিশাল প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৬, ০৪:২৪আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ০৪:২৬

বরিশাল বরিশালে পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে মহানগর ও জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল। শনিবার সকালে নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে সকালে নগরীর চৌমাথা এলাকা থেকে কেন্দ্রীয় ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা ও মহানগর ছাত্রদলের নেতা-কর্মীরা। মিছিলটি দলীয় কার্যালয়ে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এবং জেলা ছাত্রদল সভাপতি মাসুদ হাসানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিন,সহ- সাংগঠনিক সম্পাদক এ্যাড,হাফিজ আহমেদ বাবলু,মহানগর ছাত্রদল আহবায়ক খন্দকার আবুল হোসেন লিমন,জেলা ছাত্রদল যুগ্ন আহবায়ক অরিফুর রহমান মুন্না, মহানগর ছাত্রদল ও বিএম কলেজ শাখা সভাপতি মসিউর রহমান মনজু,মহানগর যুগ্ন আহবায়ক এ্যাড, চৌধুরী সাইদ খোকন ও মঞ্জুরুল আহসান মামুন প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল আবারো রাস্তায় নামার চেষ্টা করলে অশ্বিনী কুমার টাউন হল প্রবেশ গেটের মুখে পুলিশ বাধা দেয়।

বাধার মুখে এক পর্যায়ে পুলিশের বাধা অতিক্রম করে রাস্তায় উঠতে না পারায় বিক্ষোভ মিছিল পন্ড হয়ে যায়। ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলকারীরা।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি