সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত

বরিশাল প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৬, ০৪:২৬আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ০৫:০৭

বরিশাল পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত একজন প্রকৌশলীর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত সহকারী প্রকৌশলী আলতাফ হোসেন বরগুনার আমতলী পৌর শহরের সিকদার পাড়ার মৃত আমিন উদ্দিনের ছেলে এবং পটুয়াখালী পৌরসভার সবুজবাগ এলাকার বাসিন্দা।
শনিবার রাত ৮টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম।
নিহতের জামাতা বরিশাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল আহম্মেদ রুমী জানান, পটুয়াখালী পৌরসভার সবুজবাগ এলাকার বাসিন্দা প্রকৌশলী আলতাফ হোসেন দুই মাস পূর্বে অবসরকালীন ছুটিতে গেছেন।
বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মোটরসাইকেলে আমতলীতে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পটুয়াখালীর বসক বাজার এলাকায় দুর্ঘটনায় পড়ে আহত হলে তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি