ভুয়া মেজর আটক

মানিকগঞ্জ প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৬, ০৫:০৭আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ০৫:৩৪

মানিকগঞ্জ মানিকগঞ্জের শিবালয় উপজেলার  উথলী গোডাউন এলাকা থেকে শনিবার রাত ৮টার দিকে মোহাম্মদ আলী (২৮) নামের এক ভুয়া মেজরকে আটক করেছে সদর থানা পুলিশ।  মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান ভুয়া মেজর আটকের খবর নিশ্চিত করেছেন। আটককৃত ব্যক্তি মুন্সিগঞ্জ জেলার টুঙ্গিবাড়ী উপজেলার বানুড়ী গ্রামের সাইদ হোসেনের পুত্র।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, আটককৃত ব্যক্তি নিজেকে মেজর পরিচয় দিয়ে সরকারি দফতরে চাকুরী দেওয়ার নামে শিবালয় উপজেলার বিভিন্ন গ্রামে বেকার যুবকদের কাছ থেকে টাকা আত্মসাৎ করে আসছিলেন। প্রতারণা করার একাধিক লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে শনিবার রাতে আটক করা হয়। রবিবার সকাল ১১ টায় মানিকঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান বিপিএম ভূয়া মেজর আটকের বিষয়ে সাংবাদিক সম্মেলন করবেন।
/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি