বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবার জরিমানা, বরের কারাদণ্ড

নাটোর প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৬, ১৯:১১আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ১৯:১১

বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবার জরিমানা, বরের কারাদণ্ড বাল্যবিয়ের আয়োজন করায় নাটোরে এক কনের বাবাকে জরিমানা ও বরকে কারাদণ্ড দিয়েছেন  ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নায়িরুজ্জামান খাঁন রবিবার দুপুরে সদর উপজেলার রাজাপুর কামারদিয়া গ্রামে এই আদালত পরিচালনা করেন।
নায়িরুজ্জামান খাঁন জানান, রবিবার দুপুরে কামারদিয়া গ্রামের আব্দুর রশিদের মেয়ে নাটোর রাণী ভবানী মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রীর (১৭) সঙ্গে একই উপজেলার লেঙ্গুড়িয়া এলাকার আক্কাস আলীর ছেলে সিরাজুল ইসলামের (২৮) বিয়ের প্রস্তুতি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে তিনি কনের বাড়িতে উপস্থিত হন।  এ সময় বর সিরাজুল ইসলাম ও কনের বাবা আব্দুর রশিদকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বর সিরাজুল ইসলামকে ১৫ দিনের কারাদণ্ড এবং কনের বাবা আব্দুর রশিদকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
/বিটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি