বান্দরবানে বগালেকে ডুবে মেডিক্যাল শিক্ষার্থীর মৃত্যু

বান্দরবান প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৬, ১৯:৩৫আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ১৯:৩৭

বান্দরবান বান্দরবানের রুমা উপজেলার বগালেক পর্যটন কেন্দ্রে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে ঢাকা মেডিক্যাল কলেজের শিক্ষার্থী সাত্তাউল ইমতিয়াজের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ঢাকা থেকে আসা ১০-১২ জনের একটি দল বগালেক বেড়াতে আসেন। দুপুর ২টার সময় তারা গোসল করতে বগালেকে নামেন। এ সময় সাঁতার কাটতে গেলে তিনি পানিতে তলিয়ে যান।
মেডিক্যালের শিক্ষার্থীদের সঙ্গে থাকা গাইড তৌহিদুল জানান, শিক্ষার্থীরা সবাই পানিতে নেমে সাঁতার কাটতে শুরু করেন। এ সময় সাত্তাউল ইমতিয়াজ গভীর পানিতে নামলে ডুবে যান, আধা ঘণ্টা পর তার দেহ ভেসে উঠলে দ্রুত উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

বান্দরবানের রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, সাত্তাউল ইমতিয়াজের লাশ ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি