এইচএসসি পরীক্ষা

বরিশাল বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ৬৭১ পরীক্ষার্থী

বরিশাল প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৬, ১৯:৪৫আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ১৯:৪৬

বরিশাল বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ৬৭১ পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষার প্রথম দিনে বরিশাল বিভাগে অনুপস্থিত ছিলেন ৬৭১ জন পরীক্ষার্থী। রবিবার সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষা বেলা ১টায় শেষ হয়।
বরিশাল বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন জানান, এ বছর বরিশাল শিক্ষা বোর্ডে ১০৯টি কেন্দ্রে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ৩১৫টি কলেজের ৫৪ হাজার ৪৪২ জন বাংলা পরীক্ষার্থীর মধ্যে ৬৭১ জন অনুপস্থিত ছিলেন। এর মধ্যে বরিশাল জেলায় ১৯ হাজার ৮৯১ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৩০২ জন, ঝালকাঠিতে ৫ হাজার ২৪৬ পরীক্ষার্থীর মধ্যে ৪৭ জন, পিরোজপুরে ৭ হাজার ১৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৬ জন, পটুয়াখালীতে ৯ হাজার ৫৩১ জনের মধ্যে ৯৩ জন, বরগুনায় ৫ হাজার ৭০৮ জনের মধ্যে ৫৭ জন, ভোলায় ৬ হাজার ৯০৩ জনের মধ্যে অনুপস্থিত ছিলেন ৭৬ জন। তবে পরীক্ষা চলাকালীন সময় কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা শোনা যায়নি বলে অরুন কুমার গাইন জানিয়েছেন।
এদিকে, পুরো বিভাগ জুড়ে কোনও পরীক্ষার্থী বা শিক্ষককে বহিস্কার করা হয়নি বলে নিশ্চিত করেছেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. শাহ আলমগীর।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি