বাগেরহাটে জমি বরাদ্দের দাবি দলিল লেখকদের

বাগেরহাট প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৬, ২০:১৬আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ২০:২১

বাগেরহাটে সাব-রেজিস্ট্রি অফিসের জমি বরাদ্দ ও নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন দলিল লেখক সমিতি ও নকল নবিশ অ্যাসোসিয়েশনের সদস্যরা।

রবিবার সকালে বাগেরহাট সাব-রেজিস্ট্রার অফিসের সামনে আয়োজিত এক মানববন্ধনে তারা এ দাবি জানান।

বাগেরহাটে দলিল লেখকদের মানববন্ধন

মানববন্ধনে বক্তারা বলেন, জীবনের ঝুঁকি নিয়ে একটি পরিত্যক্ত ভবনে দলিল লেখক ও নকল নবিশরা কাজ করে যাচ্ছেন। যে কোনও সময় এখানে দুর্ঘটনা ঘটতে পারে। তাছাড়া জরাজীর্ণ এ ভবনের ছাদ থেকে পানি পড়ে গুরুত্বপূর্ণ দলিলপত্র নষ্ট হচ্ছে। তাই তাদের জন্য সাব-রেজিস্ট্রি অফিসের জমি বরাদ্দ দিয়ে সেখানে নতুন ভবন নির্মাণের দাবি জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন-বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি শাহজাহান মিনা, বাগেরহাট লেখক সমিতির সভাপতি শেখ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি শেখ শহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক একে আজাদ, নকল নবিশ সমিতির সমিতির সভাপতি তপন দাস, সাধারণ সম্পাদক বিদার আলী, মুক্তিযোদ্ধা শেখ শওকত হোসেন প্রমুখ।

/এসএনএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি