১৫ দিনেও উদ্ধার হননি আফগানিস্তানে অপহৃত সিরাজুল ও তার সঙ্গী

পাবনা প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৬, ২০:৫৬আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ২১:২৩

আফগানিস্তানে অপহৃত ব্র্যাক কর্মকর্তা সিরাজুল ইসলাম সুমন ও হাজি শওকত আলী ১৫ দিনেও উদ্ধার হননি। সিরাজুল ইসলাম সুমনকে দ্রুত উদ্ধারের জন্য প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন তার পরিবারের সদস্যরা। রবিবার দুপুরে পাবনা জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি জমা দেন অপহৃত সিরাজুলের বাবা এজেম উদ্দিন খান। এ সময় অপহৃত ব্র্যাকের অপর কর্মকর্তাকে উদ্ধারের দাবি জানান তারা।

আফগানিস্তানে অপহৃত ব্র্যাকের দুই কর্মকর্তা (বামে) প্রধান প্রকৌশলী হাজি শওকত আলী ও প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম সুমন

পাবনা জেলা প্রশাসক রেখা রানী বালো স্মারকলিপিটি গ্রহণ করে তা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।

স্মারকলিপিতে বলা হয়, ১৫ দিন অতিবাহিত হলেও সিরাজুল ইসলাম সুমনের কোনও সন্ধান না পাওয়ায় তার বাবা-মা, স্ত্রীসহ স্বজনরা অসুস্থ্ হয়ে পড়েছেন। তারা সিরাজুলকে জীবিত উদ্ধারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, ১৭ মার্চ আফগানিস্তানের কুন্ডুরিয়া থেকে বাগলান যাওয়ার পথে বন্দুকধারীরা ব্র্যাক কর্মকর্তা পাবনার সিরাজুল ইসলাম ও হাজী শওকত আলীকে অপহরণ করে।

/বিটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি