পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, আটক ৪

বগুড়া প্রতিনিধি
০৪ এপ্রিল ২০১৬, ০১:৪৩আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ০১:৪৬

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়া চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে। বগুড়ার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যরা ব্রাহ্মণবাড়িয়া থেকে তাদের আটক করেন। তাদের কাছে বিকাশের মাধ্যমে নেওয়া ১৬ হাজার ৮০০ টাকা ও ৮টি মোবাইল ফোন পাওয়া গেছে। পিবিআই বগুড়া কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃত প্রতারকচক্র

রবিবার দুপুরে বগুড়া শহরের কাটনারপাড়ায় পিবিআই কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। প্রতারকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার জাকির হোসেন(২১), একই এলাকার বিকাশ এজেন্ট রবিউজ্জামান(৩৩), ব্রাহ্মণবাড়িয়া সদরের মুসা মিয়া(২২) এবং ইলিয়াস(৩১)।

পিবিআই বগুড়া কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার আকতার হোসেন জানান, আটক হওয়া প্রতারকরা বিভিন্ন সময় পুলিশ কর্মকর্তা পরিচয়ে জনগণকে ফাঁদে ফেলে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিতেন। গত ২৬ মার্চ এক প্রতারক দুটি মোবাইল নম্বর থেকে বগুড়ার অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেনের সঙ্গে প্রতারণা করে ২০ হাজার ৪০০ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পেরে গত ৩১ মার্চ সদর থানায় মামলা (নং-১২৫) করেন।

আদালত অভিযোগটি তদন্ত করতে পিবিআইকে নির্দেশ দেন। এর প্রেক্ষিতে পিবিআই হেড কোয়ার্টারের স্পেশাল ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন (এসআই অ্যান্ড ও) ইউনিটের এসআই সারোয়ার জাহানকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। পরে শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রতারক চক্রের প্রধানসহ চার সদস্যকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আকতার হোসেন আরও জানান, প্রতারক চক্রের প্রধান জাকির হোসেন ফোনে নিজেকে পুলিশের ইন্সপেক্টর এবং মুসা মিয়া এএসপি শাহজাহান নামে পরিচয় দিতেন। রবিবার বিকালে এরা দু’জন (জাকির ও মুসা) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাদের বগুড়া জেল হাজতে পাঠানো হয়।

/এমও/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি