গোপালগঞ্জে আ. লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি
০৪ এপ্রিল ২০১৬, ১৩:৪৪আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ১৩:৪৪

গোপালগঞ্জগোপালগঞ্জে  আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোর রাতে কাশিয়ানী উপজেলার কাশিয়ানী সদর ইউনিয়নের বেলতলা ২নং ওয়ার্ড আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।  
২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. পান্নু সিকদার জানান, রবিবার সন্ধ্যায় এই অফিসে আমরা কর্মীসভা করেছি, সোমবার ভোরে অফিসে এসে দেখি কে বা কারা রাতে অফিস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।
তিনি আরও জানান, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর লোকজন অফিসটিতে আগুন দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোক্তার হোসেন বলেন, আমি এখন ঢাকায় অবস্থান করছি, তবে ফোনে অগ্নিসংযোগের কথা কথা শুনেছি।

কাশিয়ানী থানার ওসি মো. মনিরুল ইসলাম জানিয়েছেন, উপজেলার বেলতলা এলাকায় আওয়ামী লীগের অস্থায়ী অফিসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। আমি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে কারা আগুন দিয়েছে তা জানা যায়নি। এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনও আটক করা সম্ভব হয়নি।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি