হবিগঞ্জে দেয়াল চাপায় শিশু নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
০৪ এপ্রিল ২০১৬, ১৫:২৫আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ১৫:২৫

হবিগঞ্জ হবিগঞ্জের চুনারুঘাটে দেয়াল চাপায় সাথী সরকার (৭) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তার বড় বোন কল্পনা আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
নিহত সাথী জেলার চুনারুঘাট উপজেলার লালচান বাগানের কানাই লাল সরকারের মেয়ে। 
পুলিশ জানায়, আজ সকালে প্রচণ্ড বৃষ্টিতে শিশুরা ঘরের মধ্যে কাজ করার সময় হঠাৎ দেয়াল ধসে পড়লে ঘটনাস্থলেই সাথী মারা যায়। গুরুতর আহত অবস্থায় সাথীর বড় বোন কল্পনাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি নির্মলেন্দু জানান, নিহত শিশুর লাশ আত্মীয়স্বজনরা গ্রামের বাড়িদে দাহ করেছে এবং অপর আহত শিশুকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এআর/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি