গোপালগঞ্জে রড বোঝাই ট্রাক ছিনতাই

গোপালগঞ্জ প্রতিনিধি
০৪ এপ্রিল ২০১৬, ১৬:৩৯আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ১৬:৩৯

গোপালগঞ্জে রড বোঝাই ট্রাক ছিনতাই

গোপালগঞ্জে চালক ও চালকের সহকারীর হাত-পা চোখ  বেঁধে পানিতে ফেলে  ছিনতাইকারীরা রড বোঝাই ট্রাক ছিনিয়ে নিয়েছ। সংঙ্কটজনক অবস্থায় ট্রাক চালক শাহাদৎ হোসেন (৩৫) ও হেলপার আফজালকে (২৫) স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শ’ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। তাদের  বাড়ি সাতক্ষীরা জেলায়।

গোপালগঞ্জ থানার ওসি মো. সেলিম রেজা জানান,চট্টগ্রাম থেকে রড বোঝাই করে একটি ট্রাক সাতক্ষীরা যাচ্ছিলো। সোমবার ভোর রাত ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়ায় ৭/৮ জন ছিনতাইকারীরা একটি মাইক্রোবাসে করে এসে  ট্রাকের সামনে ব্যারিকেট দিয়ে ট্রাকটির গতি রোধ করে। পরে তারা ট্রাকের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ছিনতাইকারীরা চালক ও হেলপারকে  ট্রাক থেকে নামিয়ে হাত-পা ও চোখ বেঁধে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া রাস্তার পাশের ডোবার পানিতে ফেলে দেয়। তাদের চিৎকার শুনে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ট্রাক ছিনতাইকারী চক্রকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

/জেবি/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি